Sunday, August 9, 2026
বাড়ি খেলা সুধাঙ্ক দাস স্মৃতি নকআউট ক্রিকেটের আসর সূচনা করেন শনিবার মন্ত্রী টিংকু রায়

সুধাঙ্ক দাস স্মৃতি নকআউট ক্রিকেটের আসর সূচনা করেন শনিবার মন্ত্রী টিংকু রায়

সুধাঙ্ক দাস স্মৃতি নকআউট ক্রিকেটের আসর সূচনা করেন শনিবার মন্ত্রী টিংকু রায়

স্যন্দন ডিজিটেল ডেস্ক ০৭ ফেব্রুয়ারি : প্রথমবারের মতো তেলিয়া মুড়া মহকুমায় নিউ স্টার ক্লাবের উদ্যোগে দশমী ঘাট স্থিত ভগৎ সিং মিনি স্টেডিয়ামে শুরু হল সুধাঙ্ক দাস স্মৃতি নকআউট ক্রিকেটের আসর। শনিবার রাজ্যের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায় এই নকআউট ক্রিকেটের আনুষ্ঠানিক সূচনা করেন।

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়, তেলিয়ামুড়া পুরো পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় সহ তেলিয়ামুড়া ক্রিকেট সংস্থার প্রতিনিধিরা। ভগৎ সিং ওয়ারিওরস ও রাইজিং স্টার এর মধ্যেকার উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। বক্তব্য রাখতে গিয়ে রাতের ক্রীড়া মন্ত্রী টিংকু রায় বলেন এ ধরনের ক্রিকেটের আসরের আয়োজন খেলাধুলার প্রতি আগ্রহ ও শৃঙ্খলা বাড়াবে তরুণ প্রজন্মের মধ্যে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha