বাড়িরাজ্যএটিএম কাউন্টারের উদ্বোধন করলেন মেয়র

এটিএম কাউন্টারের উদ্বোধন করলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ আগস্ট :বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীর রামনগর ৪ নং রোড এলাকায় উদ্বোধন হয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন এটিএম কাউন্টার। প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের ও পরে ফিতা কেটে নয়া এটিএম কাউন্টারের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

উপস্থিত ছিলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আধিকারিকরা। নয়া এটিএম কাউন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে পুর নিগমের মেয়র দিপক মজুমদার বলেন এলাকারবাসিদের চাহিদার কথা মাথায় রেখে এই এটিএম কাউন্টারের উদ্বোধন করা হয়েছে। হাতের কাছে এটিএম কাউন্টার থাকার ফলে বর্তমানে এলাকার বাসিন্দাদের সুবিধা হবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য