স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ জুলাই : আবারো মুখ্যমন্ত্রীর দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তীকে নিয়ে সরব হলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। শনিবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন রেকর্ডতম অবসরপ্রাপ্ত আধিকারিক প্রদীপ কুমার চক্রবর্তী মুখ্যমন্ত্রীর সচিবের গুরুত্বপূর্ণ পদে আসিন রয়েছেন। রাজ্য নির্বাচন দপ্তরের কমিশনার মনোজ কুমার বিজেপির ইচ্ছা পূরণে ব্যর্থ হয়েছে। তাই মেয়াদের আগেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। ভিলেজ কমিটি নির্বাচনের কথা মাথায় রেখেই বসানো হয়েছে পিকে চক্রবর্তীকে।
সরকারের বিদায় নিশ্চিত ভেবেই সাধারণ ও পুলিশ প্রশাসন তরে দুর্নীতিগ্রস্তদের এমন কিছু গুরুত্বপূর্ণ পদ দেওয়া হচ্ছে। তাই মুখ্যমন্ত্রী চোখ খুলুন, কান খুলুন। নির্বাচন কমিশনারের কাজ হল অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করানো। যার উপর সবার আস্থা আছে তাকি এই দায়িত্ব দেওয়া হয়। তাহলে কারোর প্রশ্ন থাকে না। কিন্তু প্রদীপ কুমার চক্রবর্তীকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা মানে মুখ্যমন্ত্রী তাঁকে ছাড়া আর পারছেন না। বিরোধী দলনেতা আরো বলেন, প্রাক্তন কমিশনার মনোজ কুমার বিজেপির ইচ্ছে পূরণে অপরাগ। তাই তাকে মেয়াদ শেষ হওয়ার আগেই কলঙ্কিত দুর্নীতিগ্রস্ত প্রদীপ কুমার চক্রবর্তীকে দায়িত্ব দেওয়া হয়েছে। সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আরো বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বৃষ্টির দিনগুলোতে রাস্তা কিংবা ড্রেন নির্মাণের কাজ দেখার জন্য বের হননি শুকনো দিনে বেরিয়েছেন রাস্তা দেখতে।

