স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ জুলাই : রাজ্য সরকারের জেলা ভিত্তিক গার্ডিয়ান মিনিস্টার নিয়োগের তিব্র সমালোচনা করল প্রদেশ কংগ্রেস। শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে প্রবীর চক্রবর্তী জানান সঠিক ভাবে মানুষ ভোট দিতে পারলে ত্রিপুরায় বিজেপি শাসক জোট এক সংখ্যা অতিক্রম করতে পারবে না।
তাই বিজেপি নিজেদের ক্ষমতা ধরে রাখতে এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করেছে। তবে পশ্চিমবঙ্গে যেইটা করা হয়েছে, ত্রিপুরা রাজ্যে তা করতে দেওয়া হবে না। তবে সকলে নিজেদের চেয়ার ধরে রাখতে চায়। চেয়ার ধরে রাখতে গেলে ভাড়ার ঠিক মতো পূর্ণ হচ্ছে কিনা তার প্রতি লক্ষ্য রাখতে হবে। জেলা ভিত্তিক ভাড়ার যে পরিমাণ অর্থ আসার কথা তা হয়তো যথাযথ ভাবে আসছে না। তাই জেলা ভিত্তিক গার্ডিয়ান মিনিস্টার অর্থাৎ অভিভাবক নিয়োগ করা হচ্ছে।
আর এই জেলা ভিত্তিক অভিভাবকের কাজ ভাড়ারে ঠিক ভাবে অর্থ আমদানি হচ্ছে কিনা তার তদারকি করা। রবিবার প্রদেশ কংগ্রেসের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় রাজ্যজুড়ে আন্দোলন কর্মসূচি আরও জোরদার করার কৌশল, বিভিন্ন জনস্বার্থমূলক ইস্যু এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলেও জানান তিনি।

