Sunday, February 8, 2026
বাড়িরাজ্যপরিবহন শিল্পের উপর নীতি প্রণয়নের দাবি মানিকের

পরিবহন শিল্পের উপর নীতি প্রণয়নের দাবি মানিকের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জুলাই : আন্তর্জাতিক বাজারে পেট্রোল-ডিজেলের মূল্য হ্রাস পেলেও ভারতে‌র এর মূল্য বৃদ্ধি পাচ্ছে। এবং অস্বাভাবিকভাবে কর বসিয়ে পেট্রোল ও ডিজেল দ্বারা অর্থ আদায় করছে সরকার। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবহন শ্রমিকরা। দেশের কোটি কোটি মানুষ এই পরিবহন শ্রমিকের সাথে জড়িত। যার ফলে দিন দিন পরিবহন শ্রমিকরা কর্মচ্যুত হচ্ছে। বহু গাড়ি রাস্তায় নামতে পারছে না।

এক প্রকার ভাবে পরিবহন শিল্প দেশে ধ্বংস করে দিচ্ছে সরকার। মঙ্গলবার রাজধানীর মোটরস্ট্যান্ডে ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের ৪২ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে প্রধান কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বললেন সি.আই.টি.ইউ রাজ্য সভাপতি মানিক দে। তিনি বলেন দেশ ১৯৪৭ সালে স্বাধীন হওয়ার পর এখন পর্যন্ত কোন পরিবহন নীতি তৈরি করা হয়নি। তিনি আরো বলেন সম্প্রতি দেখা গেছে বহু পরিবহন শ্রমিক পণ্য আনা নেওয়ার সময় তাদের গাড়িতে বিভিন্ন নেশা সামগ্রী ঢুকিয়ে দিচ্ছে মালিকরা। যার ফলে দেশের প্রায় এক লক্ষাধিক পরিবহন শ্রমিক বিনা দোষে জেল খাটতে হচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো বিনা দোষে যখন কোন পরিবহন শ্রমিককে জেলে যেতে হয় তখন তাদের পরিবারের না খেয়ে মরার মত অবস্থা হয়।

আর নেশা পাচারকারীর মূল অভিযুক্ত অর্থাৎ মালিকরা বলে দিচ্ছে তারা এ বিষয়ে জানে না। কিন্তু সুষ্ঠু তদন্ত করলে দেখা যাবে এর পেছনে সরাসরি মালিকরা জড়িত। বিনা অপরাধে দীর্ঘ সময় খেসারত দিতে হচ্ছে পরিবহন শ্রমিকদের। এর পেছনে মূলত কারণ পরিবহন নীতি নেই দেশে। মানিক দে সভায় আরো বলেন, শ্রমিকদের কাছ থেকে তোলাবাজি এক প্রকার ভাবে সীমাহীন হয়ে পড়েছে। নাকা পয়েন্টের কথা বলে শ্রমিকদের কাছ থেকে অর্থ লুট করা হচ্ছে। কিন্তু সরকারের অর্থে প্রয়োজন রয়েছে। এর জন্য পুলিশকে এমন নির্দেশ দিতে পারে না যে ধরপাকড় করে শ্রমিকদের কাছ থেকে জরিমানা আদায় করার। পাশাপাশি শ্রমিকদের কাছ থেকে আরও শোষণ করার একটি উপায় বর্তমান সরকারের আমলে লক্ষ্য করা গেছে। এর মধ্যে অন্যতম হল বীমা প্রিমিয়াম ১০০ গুণ বৃদ্ধি করা। এবং গাড়ির চালকদের কাছ থেকে গাড়ির ফিটনেসের নাম করে একদিকে যেমন কর আদায় করা হচ্ছে, অপরদিকে কোটি কোটি টাকা জরিমানা আদায় করা হচ্ছে। তাই আজকের দিনে সরকারের উদ্দেশ্যে দাবি করা হচ্ছে যারা প্রতিদিন পন্য এবং যাত্রী পরিষেবা দিচ্ছে তাদের জীবন বিপন্ন হওয়া থেকে রক্ষা করার জন্য সরকার দ্রুত পরিবহন শিল্পের উপর নীতি প্রনয়ন করার জন্য। এদিনের কর্মসূচিতে এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মানিক সাহা সহ অন্যান্য কর্মকর্তারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য