Friday, February 6, 2026
বাড়িরাজ্যরেল থেকে আটক ৭ গাঁজা পাচারকারী

রেল থেকে আটক ৭ গাঁজা পাচারকারী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জুলাই : রেলকে সুযোগ করে রাজ্য থেকে চলছে বহির্রাজ্যে গাঁজা পাচার। শনিবার সকাল ৮ টা ১২ মিনিট নাগাদ ধর্মনগর রেল স্টেশনে হামসফার ট্রেন আসতেই বি – থ্রি কোচ থেকে সাতজনকে আটক করল পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২৭ কেজি গাঁজা। জানা যায় হামসফার এক্সপ্রেস আগরতলা থেকে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা দেয়।

সকালবেলা ধর্মনগর ট্রেন থামার পর সাতজন গাঁজা পাচারকারীকে পুলিশের আটক করে। পুলিশ জানায় এ বিষয়ে আগরতলা থেকে অগ্রিম খবর ছিল। অগ্রিম খবরের ভিত্তিতে এই গাঁজা পাচারকারীদের আটক করেছে পুলিশ। ধৃত সাতজনের মধ্যে দুজন নাবালক। তাদের নাম আঞ্জিল কুমার, অখিলেশ কুমার মন্ডল, রাজকুমার যাদব, কালুলাল মন্ডল, সনু কুমার। পুলিশ জানায় এ ধরনের অভিযান আগামী দিনে অব্যাহত থাকবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য