Friday, February 6, 2026
বাড়িরাজ্যছেলেকে হারিয়ে আত্মঘাতী মা

ছেলেকে হারিয়ে আত্মঘাতী মা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জুলাই : বিধাতার বিধান কেইবা খন্ডন করতে পারে। এমনটাই লক্ষ্য করা গেল বৃহস্পতিবার। ছেলের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে অসহায় মা আত্মহত্যার পথ বেছে নিলেন। ঘটনা কমলপুর এক রাবার বাগানে। ঘটনার বিবরণে জানা যায়, নয় বছর সাতমাস বয়সে তাদের একমাত্র শিশু পুত্র কিডনি রোগে আক্রান্ত হয়ে গত ৬ মে মারা যায়।

তারপর থেকে ছেলে হারা মা সংগীতা দাস মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। বৃহস্পতিবার সকালে কর্মরত স্কুলে গিয়ে কলিগদের জানায় তার মাথাব্যথা করছে। সে আর বাঁচবে না। কিছুক্ষণ পর স্কুলের পাশে রাবার বাগানে গিয়ে একটি গাছের মধ্যে আত্মহত্যার করে। এলাকাবাসী ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে খবর দেয় পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

খবর পেয়ে স্বামী আগরতলা থেকে কমলপুর ছুটে যান। এ বিষয়ে মৃতার স্বামী বাপ্পা শুক্ল বৈদ্য জানান, ছেলের মৃত্যুর পর থেকেই সংগীতা মানসিক অবসাদে ভুগছিলেন। ভেবেছিলেন চিকিৎসার জন্য চেন্নাই নিয়ে যাবেন। কিন্তু তা আর হল কোথায়। আত্মহত্যারই পথ বেছে নিয়েছে ছেলে হারা সংগীতা। স্ত্রী ও সন্তান হারা অসহায় বাপ্পা কান্নায় ভেঙে পড়ে হাসপাতাল চত্বরেই।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য