স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জুলাই : তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি রেল স্টেশন চত্বরে পার্কিং জোন ঘিরে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে গেল পুলিশ। কিন্তু সমস্যার সমাধান হয়নি। জানা যায়, বুধবার সকালে টমটম ও অটো রিকশা চালকরা ত্রিশাবাড়ি স্থিত রেল স্টেশনে প্রবেশ করতে গেলে বাধার মুখে পড়ে। এবং পার্কিং সংক্রান্ত নির্দেশ নামা জারি করা হয় যান চালকদের জন্য।
এতে উত্তেজিত হয়ে উঠে গাড়ি চালকরা। রুবেল দাস নামের এক চালক জানান টেন্ডার পেয়েছেন। সেই টেন্ডার মোতাবেক যারাই রেল স্টেশন চত্বরের তিনশত মিটারের মধ্যে বিভিন্ন যানবাহন নিয়ে প্রবেশ করবেন তাদেরকে প্রতিদিন ২০ টাকা করে পার্কিং ফি দিতে হবে। এই সিদ্ধান্ত ঘোষণার সাথে সাথে প্রতিবাদ শুরু করে টমটম সহ অটোরিকশা চালকরা। সমস্ত যান চালকরা সম্মিলিতভাবে দাবি জানায়, যদি তাদের’কে পার্কিং ফ্রি দিতে হয় তাহলে তারা স্টেশনের মধ্যে প্রবেশ না করে বাইরে অথবা জাতীয় সড়কের মধ্যেই অবস্থান করে যাত্রী পরিষেবা দেবে।
দিনভর এই সিদ্ধান্তের ফলে প্রচন্ড হয়রানির শিকার হতে হয়েছে যাত্রী। এখন দেখার বিষয় এই বিষয়ে ভবিষ্যতে জল কোন দিকে গড়ায়। যতদূর খবর অচিরেই পদক্ষেপ গ্রহণ করা না হলে টমটম সহ অটোচালকেরা সম্মিলিতভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। অন্যদিকে এ প্রসঙ্গে রুবেল দাস নামের টেন্ডার প্রাপক ওই যুবকের কাছে সাংবাদিকেরা জানতে চাইলে সে জানায়, সে রেল মন্ত্রক থেকে পাঁচ বছরের জন্য ৮৫,৫০০ টাকার বিনিময়ে টেন্ডার নিয়েছে পার্কিংয়ের জন্য। প্রতিদিনের পার্কিং ফ্রি ২০ ধার্য করা হয়েছে। এবং তার কাছে নাকি বৈধ কাগজ রয়েছে বলে দাবি করেছে। তবে বিষয়টি নিয়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে যান চালকদের মধ্যে।

