বাড়িরাজ্যমন্ত্রী আর্থিক সহযোগিতা তুলে দিলেন মৃত দুই শিশুর পরিবারকে

মন্ত্রী আর্থিক সহযোগিতা তুলে দিলেন মৃত দুই শিশুর পরিবারকে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জুলাই : লোকসভা নির্বাচনের আগে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে জনদরদি সরকার এগিয়ে আসছে। আর্থিক সহযোগিতার জন্য কোন মন্ত্রী বিধায়কের কাছে আবেদন করতে যেতে হচ্ছে না জনগণকে। মন্ত্রী বিধায়করা নিজে থেকেই আর্থিক সহযোগিতা নিয়ে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন। ব্যতিক্রম হয়নি বুধবার। মৃতের পরিবারদের সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন এবার জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা।

 মঙ্গলবার তেলিয়ামুড়া থানাধীন মানিক বাজার এলাকার জলে ডুবে মৃত্যু হয় দুই শিশু কন্যার। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে প্রশাসনের পক্ষ থেকে মৃত দুই শিশুর পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। আর্থিক সাহায্য তুলে দেন মন্ত্রী বিকাশ দেববর্মা। মঙ্গলবার জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয় অ্যালিসা রূপিনী এবং এমি দেববর্মার। বুধবার মন্ত্রী বিকাশ দেববর্মার নেতৃত্বে প্রশাসনিক আধিকারিকরা মৃত দুই শিশুর বাড়িতে ছুটে যান। মন্ত্রী বিকাশ দেববর্মা মৃত দুই শিশুর পরিবার পরিজনদের গভীর সমবেদনা জানান। এবং বিপর্যয় মোকাবেলা ফান্ড থেকে মৃত দুই শিশুর পরিবারের হাতে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য তুলে দেন।

 এক সাক্ষাৎকারে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান সরকার ও প্রশাসন মৃত দুই শিশুর পরিবারের সাথে রয়েছে। এইদিন মন্ত্রী বিকাশ দেববর্মার সাথে ছিলেন তেলিয়ামুড়ার অতিরিক্ত মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী, খোয়াই জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাষ চন্দ্র সাহা, মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য