Monday, July 27, 2026
বাড়ি রাজ্য বিদ্যালয়ে অসুস্থ তিন ছাত্রী

বিদ্যালয়ে অসুস্থ তিন ছাত্রী

বিদ্যালয়ে অসুস্থ তিন ছাত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ মে :  বিদ্যালয় চলাকালীন সময়ে আচমকাই তিন স্কুল পড়ুয়া ছাত্রী অচৈতন্য হয়ে পড়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনা মঙ্গলবার তেলিয়ামড়ার নেতাজি নগর উচ্চ বিদ্যালয়ে। তেলিয়ামড়া নেতাজিনগর উচ্চ বিদ্যালয়ে পঠন-পাঠন  চলছে।

আচমকাই শারীরিকভাবে অসুস্থ হয়ে অচৈতন্য হয়ে পড়েন বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণীতে পড়ুয়া মোট তিন ছাত্রী।এই ঘটনার জেরে গোটা বিদ্যালয় চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ঘটনাটি প্রত্যক্ষ করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ৩ ছাত্রীকে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বর্তমানে হাসপাতালে তাদের চিকিৎসা চলছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক। কি কারণে এই অবস্থা টা পরীক্ষার নিরিক্ষার পর বলতে পারবেন বলে তিনি জানান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান