স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ জুলাই : রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করা সহ নেশা মুক্ত ত্রিপুরা গড়ার পাশাপাশি বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার স্মরণ হলো বামপন্থী ২ যুব সংগঠন ডি.ওয়াই.এফ.আই এবং টি.ওয়াই.এফ। এই দুই বামপন্থী যুব সংগঠনের নেতৃত্ব সহ কর্মী সমর্থকেরা এদিন ছাত্র-যুব ভবন থেকে শহরে একটি মিছিল সংগঠিত করে। মিছিল শেষে তারা ত্রিপুরা পুলিশের সদর দপ্তরে পুলিশের মহা নির্দেশকের কাছে ডেপুটেশন দেয়।
ডি.ওয়াই.এফ.আই-র রাজ্য সভাপতি পলাশ ভৌমিক বলেন গত আট বছরে বিজেপির আমলে আইনের শাসন সম্পূর্ণ উধাও। মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। রাজ্যে দুষ্কৃতী রাজ কায়েম করা হয়েছে। নেশা কারবারীরা নেশার রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। প্রতিদিন চুরি ছিনতাই এর মত ঘটনা ঘটছে। মহিলা যুবতী স্কুলের ছাত্রী সকলেই আক্রান্ত হচ্ছেন। তারা রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছে পুলিশের নিরাপত্তার দাবি জানিয়েছে। কারণ বর্তমান সময়ে পুলিশকেই আক্রান্ত হতে দেখা যাচ্ছে।

