বাড়িরাজ্যখুন করে ঘরে তালা ঝুলিয়ে দিল দুর্বৃত্তরা

খুন করে ঘরে তালা ঝুলিয়ে দিল দুর্বৃত্তরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ জুলাই :কুপিয়ে হত্যার পর ঘরে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনা যাত্রাপুর থানার অন্তর্গত কাঁঠালিয়া ভদ্রাবাড়ি এলাকায় নিজ বাড়িতে নিশংস ভাবে খুন হয় উত্তম নমঃ নামের এক ব্যক্তি। প্রাথমিকভাবে জানা গেছে, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে তাকে হত্যা করেছে। এরপর ঘরের বাইরে থেকে তালা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।

সোমবার সকাল প্রায় নয়টার নাগাদ যাত্রাপুর থানায় ঘটনার খবর দেওয়া হয়। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। জানা গেছে, নিহতের দুই ছেলে রয়েছেন—বড় ছেলে উৎপল নমঃ (২৫) এবং ছোট ছেলে চয়ন নমঃ (২২)। ঘটনার সময় তারা কোথায় ছিল জানার চেষ্টা করছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফরেন্সিক টিম এবং ড্রগ স্কোয়াড। প্রাথমিক তদন্তের পর মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য