স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ জুলাই : জিবি হাসপাতাল থেকে নিখোঁজ রোগী। ঘটনা বুধবার সকাল ছয়টার নাগাদ। রোগীর নাম অর্জুন বড়া। ঘটনার বিবরণে জানা যায় গত ১০ জুলাই অর্জুন বড়া এসিড পান করে। সঙ্গে সঙ্গে খোয়াই হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে।
জিবি হাসপাতালে নিয়ে আসার পর গত চার দিনে সুস্থ হয়ে উঠে। মঙ্গলবার রাতে চিকিৎসক কিছু ঔষধ লিখেছিলেন অর্জুন বড়াকে। বুধবার সকাল ছয়টার সময় অর্জুন বড়ার ছেলে ওষুধ আনতে গিয়েছিল জিবি বাজারে। সেখান থেকে ফিরে এসে দেখে ওয়ার্ডে নেই তার বাবা। বিষয়টি পুলিশকে জানানোর পর তদন্ত শুরু হয়েছে। খবর লেখা পর্যন্ত নিখোঁজ রোগী।

