বাড়িরাজ্যরথযাত্রাকে সামনে রেখে স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবির

রথযাত্রাকে সামনে রেখে স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবির

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।১২ জুলাই : রথযাত্রাকে সামনে রেখে রবিবার শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ জগন্নাথ জিউ মন্দিরে অনুষ্ঠিত হয় স্বাস্থ্য শিবির ও রক্তদান উৎসব। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন সভাধিপতি, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ বিশ্বজিৎ শীল, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যরা। ১৬ জুলাই, বৃহস্পতিবার বিকেল তিনটায় শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পবিত্র রথযাত্রা শুরু হবে। রথযাত্রা উপলক্ষে প্রতিদিন বিকেল ৫ টায় ধর্ম সম্মেলনেরও আয়োজন করা হবে। আগামী ১৯ থেকে ২৩ জুলাই পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৫ টায় বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে বিশেষ সান্ধ্য ধর্ম মহাসভা ও সাধু সম্মেলন অনুষ্ঠিত হবে।

 ১৯ জুলাইয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু এবং ২০ জুলাইয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা। এছাড়াও বিভিন্ন দিনে রাজ্যের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে যোগ দেবেন। ২৪ জুলাই শুক্রবার অনুষ্ঠিত হবে উল্টো রথ। এদিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা, ওষুধ বিতরণ এবং রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য