বাড়িরাজ্যধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি থেকে বহিষ্কৃত নেতা

ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি থেকে বহিষ্কৃত নেতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ জুলাই :  অবশেষে গ্রেফতার ধনপুরের বহিষ্কৃত বিজেপি নেতা পিন্টু রঞ্জন ঘোষ। মেলাঘর থানা এলাকায় এক নাবালিকাকে দুই বছর ধরে ধর্ষণের অভিযোগ তার বিরুদ্ধে। তার সঙ্গে ছিল আরো দুজন আগেই গ্রেফতার হয়েছিল। কিন্তু অভিযুক্ত পিন্টু রঞ্জন ঘোষ গত একমাস ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে আত্মগোপন করেছিল। সোমবার এক গোপন সূত্রের খবরের ভিত্তিতে মেলাঘর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। জানা যায়, ঘটনার পর থেকেই অভিযুক্ত পিন্টু বাবু পুলিশের চোখ ফাঁকি দিয়ে গা ঢাকা দিয়ে আসছিল।

সোমবার একটি গাড়িতে করে পালিয়ে আগরতলা যাওয়ার চেষ্টা করছিল পিন্টু রঞ্জন ঘোষ। কিন্তু মেলাঘর থানার পুলিশের তৈরি করা নাকা পয়েন্ট পার হতে পারেনি সে। গাড়িটি আটক করে তল্লাশি চালাতেই পুলিশের জালে আটকে যায় এই পলাতক অভিযুক্ত। মেলাঘর থানার ওসি জানান, পুলিশ ঘটনার দিন থেকেই তার সন্ধানে ছিল। কিছু আইনি ও কৌশলগত কারণে সময় লাগলেও, অপরাধী শেষ পর্যন্ত রেহাই পায়নি। ধৃত অভিযুক্তকে কঠোর আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে এবং পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে যাতে এই ঘটনার পেছনের সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বের করা যায়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য