বাড়িরাজ্যসড়ক অবরোধ করে পানীয় জলের দাবি করল মহিলারা

সড়ক অবরোধ করে পানীয় জলের দাবি করল মহিলারা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ মে :পানীয় জল নিয়ে ডাবল ইঞ্জিন সরকার ও এডিসি সরকারের মুখের বুলি বাস্তবে কার্যকর হচ্ছে না। এয়ারটেল গ্রাম পাহাড়ে পানীয় জলের সংকটে ব্যতিব্যস্ত জনজীবন। সড়ক অবরোধ করে বিক্ষোভ জানাতে বাধ্য হল উদয়পুর মহকুমার বনদুয়ার ছাত্রইফাং এলাকার প্রমিলা বাহিনী।

তাদের অভিযোগ, দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে ফের রাস্তা অবরোধে সামিল হলেন গোমতী জেলার উদয়পুর মহকুমার বনদুয়ার ছাত্রইফাং এলাকার প্রমিলা বাহিনী। সোমবার সকালে এলাকার মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। অভিযোগ, বহুদিন ধরেই এলাকায় নিয়মিত পানীয় জল সরবরাহ হচ্ছে না। বারবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানিয়েও কোনও স্থায়ী সমাধান মেলেনি। ফলে বাধ্য হয়েই এদিন রাস্তায় নামতে হয়েছে বলে জানান আন্দোলনকারীরা। বিশেষ করে গ্রীষ্মের তীব্র দাবদাহের মধ্যে জলসংকট চরম আকার ধারণ করায় ক্ষোভ বাড়তে থাকে এলাকাবাসীর মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উদয়পুর ডিডাব্লিউএস দপ্তরের এসডিও শান্তনু কুমার দাস।

 তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন। প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক আশ্বাস পাওয়ার পর অবশেষে অবরোধ তুলে নেয় প্রমিলা বাহিনীর সদস্যরা। তবে প্রমীলা বাহিনী প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আশ্বাস অনুযায়ী যদি আজকের মধ্যে মেশিন ঠিক করে সমস্যার সমাধান না হয় তাহলে পুনরায় সড়ক অবরোধ করবেন তারা। পুলিশ কিছু করতে পারবে না! কারণ বহু তালবাহানার শিকার হয়েছে তারা। প্রশাসন আজকে এসে দাবী করেছে তারা নাকি প্রতিদিন চার থেকে পাঁচটি গাড়ি দিয়ে জল সরবরাহ করে। অথচ গ্রামবাসী এক কলসও জল পায় না বলে দাবি করলেন এক মহিলা বিক্ষোভকারী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য