বাড়িরাজ্যতিন দফা দাবিতে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, ত্রিপুরা চাপ্টারের ডেপুটেশন

তিন দফা দাবিতে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, ত্রিপুরা চাপ্টারের ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ মে :অবিলম্বে সপ্তম শ্রেণীর গণিত বই থেকে নবগ্রহ যন্ত্রের ছবি এবং ষষ্ঠ অধ্যায়ের “ইতিহাস এবং সংস্কৃতিতে ম্যাজিক বর্গ সমূহ” শীর্ষক পরিচ্ছেদটি বাদ দেওয়া, ছাত্র-ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনষ্কতা প্রসারের লক্ষ্যে স্কুলস্তরে হাতে কলমে বিজ্ঞান শিক্ষার উপর গুরুত্ব প্রদান করা, স্কুল সিলেবাসে ও শিক্ষাঙ্গনে বিজ্ঞান বিরোধী অপপ্রচার বন্ধ করা সহ তিন দফা দাবিতে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, ত্রিপুরা চাপ্টার সরব হয়েছে।

 সোমবার ত্রিপুরা শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদের কাছে ডেপুটেশন প্রদান করেন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, ত্রিপুরা চাপ্টারের প্রতিনিধি দল। উপস্থিত সংগঠনের নেতৃত্ব জানান, বছরের সপ্তম শ্রেনীর গণিত বইয়ের প্রচ্ছদে জ্যোতিষ শাস্ত্রের নবগ্রহ যন্ত্রের ছবি ব্যবহার করা হয়েছে। যেখানে সূর্য ও চাঁদ সহ রাহু এবং কেতুকেও গ্রহ বলে দর্শানো হয়েছে। এর সাথে বইটির ষষ্ঠ অধ্যায়ের ইতিহাস ও সংস্কৃতিতে ম্যাজিক বর্গসমূহ” পরিচ্ছদের মধ্যে পৌরাণিক কল্পকাহিনি তুলে ধরা হয়েছে, যা সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং ছাত্রদের মধ্যে বিজ্ঞান চেতনা বিকাশের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে। এর তীব্র প্রতিবাদ জানায় ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, ত্রিপুরা চাপ্টার।

 সরকার একদিকে জাতীয় বিজ্ঞান দিবসে জনমানসের মধ্যে বৈজ্ঞানিক আবিষ্কারগুলির গুরুত্ব তুলে ধরছে, বিজ্ঞান মনস্কতার পাঠ শেখাচ্ছে আর অন্যদিকে ছাত্র ছাত্রীদের পরিকল্পিত ভাবে জ্যোতিষ শাস্ত্রের অন্তর্ভুক্তির মাধ্যমে তাদের বিজ্ঞান অনুসন্ধিৎসু মনকে হত্যা করছে। এই পদক্ষেপের মাধ্যমে বাস্তবে সরকার বৈজ্ঞানিক শিক্ষার স্বপ্নকে পুরোপুরি ধুলিস্যাৎ করবে। তাই সংগঠনের পক্ষ থেকে অধিকর্তার কাছে তিনটি দাবি উত্থাপন করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য