স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ মে : শনিবার অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশন এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করে। বোধজং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে হয় এই রক্তদান শিবির। রক্তদান শিবিরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধলেশ্বর রামকৃষ্ণ মিশনের মহারাজ অমৃতানন্দ মহারাজ, বিধায়ক অভিষেক দেব রায়, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার দাস, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার সহ অন্যান্যরা।
প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার দাস বক্তব্য রেখে বলেন, এ রক্তের বিকল্প নেই। মানুষের শরীরে রক্ত সীমাবদ্ধ। চাইলে কেউ অতিরিক্ত দেহে রক্ত তৈরি করতে পারে না। অথচ এই রক্ত দিয়ে মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে হয়। তাই এই মহতী কাজে যেন সকলে এগিয়ে আসে তার জন্য আহ্বান জানান তিনি।

