স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ মে : আগরতলা শহরে চোরের উপদ্রব ক্রমশ বেড়ে চলেছে। শুক্রবার পশ্চিম আগরতলা থানার নাকের ডগায় দুঃসাহসিক চুরির ঘটনার সংগঠিত হয়। এলাকার এক নার্সিং হোমের সামনে অটো থেকে স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় চোরের দল। এই ঘটনার কিনারা করল পশ্চিম আগরতলা থানার পুলিশ। শনিবার সদর মহকুমা পুলিশ আধিকারিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান শুক্রবার রাজু সাহা নামে এক ব্যক্তি রানীরবাজার থেকে সরকার নার্সিং হোমে আসেন।
বাড়ি থেকে আসার সময় তিনি স্বর্ণালঙ্কার সাথে নিয়ে আসেন। সরকার নার্সিং হোমের সামনে নিজের অটোর লকারে স্বর্ণালঙ্কার গুলি রেখে নার্সিং হোমে যান। নার্সিং হোম থেকে বেরিয়ে দেখতে পান ওনার অটোর লকার ভাঙ্গা। লকারে রাখা স্বর্ণালঙ্কার গুলি নেই। সাথে সাথে তিনি পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্তে নেমে জানতে পাড়ে এই চুরির সাথে সামিম মিয়াঁ ও প্রার্থনু আচার্য। যথারীতি তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের থেকে উদ্ধার হয় স্বর্ণালঙ্কার। শনিবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ। সদর মহকুমা পুলিশ আধিকারিক আরও জানান চুরি যাওয়া স্বর্ণালঙ্কারের বাজার মূল্য আনুমানিক ২০ লক্ষ টাকা হবে।

