স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ মে : অবশেষে দুই দিনের পর নদী থেকে উদ্ধার হল রাকেশ শীলের মৃতদেহ। এন.ডি.আর.এফ এবং গকুলনগর সি.টি.আই -এর দ্বিতীয় বাহিনী টি,এস.আর -এর আন্ডার ওয়াটার ডিপ ড্রাইভিং টিম টানা তিন দিনের অভিযান চালিয়ে রবিবার সকাল ১১ টা নাগাদ ঈশান চন্দ্রনগর কুল সংলগ্ন নদী থেকে উদ্ধার করে রাকেশ শীলের মৃতদেহ।
রাকেশ শীলের মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন আমতলী থানার পুলিশ ও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। রাকেশ শীলের মৃতদেহ দেখতে পেয়ে তার পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়ে। জানা গেছে, শুক্রবার রাকেশ শীল ঈশান চন্দ্রনগর স্কুল সংলগ্ন নদীতে মাছ ধরতে গিয়ে তলিয়ে যায়, এরপর উদ্ধারকারী দল রাকেশ শীলের দেহ উদ্ধার করতে নদীতে ঝাঁপিয়ে পড়ে।
সমস্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে রাকেশ শীলের মৃতদেহ হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত করা পাঠানো হয়। ইতিমধ্যেই রাকেশ শীলের মৃত্যুর ঘটনা নিয়ে আমতলী থানার পুলিশ জোড় তদন্ত শুরু করেছে। কারণ একটি ভিডিও ফুটেজের মধ্যে লক্ষ্য করা গেছে, রাকেশ শীল যে বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়েছিল তাদের সামনেই জলে তলিয়ে গিয়েছিলেন। চাইলে তার সেসব বন্ধুরা তাকে উদ্ধার করতে পারতো। কিন্তু উদ্ধার করেনি। বিষয়টি নিয়ে রহস্যের দানা বেঁধেছে এলাকাবাসীর মনে।

