স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ মে : গরম তেলের কড়াইয়ে বসে গুরুতর আহত মিষ্টির দোকানের এক কারিগর। ঘটনা সাব্রুম হাসপাতাল সংলগ্ন সমীর টি স্টলে। দোকানের মালিকের নাম প্রদীপ দে। কর্তব্যরত মালিক আহত কারিগরের কোন চিকিৎসা না করে আগরতলা রেল স্টেশনে ছেড়ে চলে যায় বলে অভিযোগ। কারিগর জানান, সে দোকানের কাজ করার সময় চন্দ্রকলার গরম তেলের কড়াইতে বসে পড়েছিল। তারপর সে আহত হওয়ার পর তাকে আগরতলায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসবে বলে দোকানের মালিক প্রদীপ বাবু আগরতলা রেল স্টেশনে ছেড়ে চলে যায়। সে গুরুতর আহত অবস্থায় ১৫ থেকে ১৬ দিন ধরে রেল স্টেশনে পড়েছিল।
অবশেষে তাকে উদ্ধার করে স্থানীয়রা অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে আসে জিবি হাসপাতালে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সে জানায় গত দুই মাস ধরে কাজ করছে এই দোকানে। গত ১৫ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে সাব্রুমে মেলা ছিল। মেলার সময় এই ঘটনা সংঘটিত হয়েছে। তার কোমরে গুরুতর আঘাত লেগেছে। তার বাড়ি বিহারের ভাগলপুরে। এদিকে অভিযুক্ত মালিককে কাছ থেকে জানা যায়, কারিগরের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। সেদিন ঘটনার পর সঙ্গে সঙ্গে তিনি দোকানে এসে তাকে বলেছিল হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সে যেতে চায়নি বলে দাবি করেন মালিক। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো মালিকের কাছে সংবাদ মাধ্যমে কর্মীরা জানতে চায় আহত কারিগর কোথায়, তখন তিনি বলেন আহত কারিগর নাকি বাড়িতে। মালিকের এ ধরনের অমানবিকতার জন্য রাজ্য সরকার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু বিচার চাইলেন অসহায় কর্মচারী। উল্লেখ্য, কি খবর প্রকাশ হওয়ার পর রাজ্যের শ্রম দপ্তরের কতটা নিদ্রা ভাঙ্গে সেটাই এখন দেখার বিষয়।

