স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ মে : গোপন সংবাদের উপর ভিত্তি চালিয়ে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করল যাত্রাপুর থানার পুলিশ। যাত্রাপুর থানার ওসি পার্থ নাথ ভৌমিক রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কলাছড়া গ্রামের পূর্বাংশে নির্মল ত্রিপুরার বাড়িতে বেশ কিছু শুকনো গাঁজা বস্তা বন্দী অবস্থায় মজুদ রয়েছে।
সেই সংবাদের উপর ভিত্তি করে গভীর রাতে পুলিশ নির্মল ত্রিপুরার বাড়িতে অভিযান চালায়। এই অভিযানে বস্তা ভর্তি ৩৬ কেজি গাজা উদ্ধার হয়। একই সাথে গ্রেপ্তার করা হয় নির্মল ত্রিপুরাকে। রবিবার ধৃত নির্মল ত্রিপুরাকে আদালতে সোপর্দ করে যাত্রাপুর থানার পুলিশ।]

