স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ মে :গুলি কাণ্ডে মূল অভিযুক্ত রণবীর দেবনাথকে জলে তোলার পর থেকেই পুলিশের হাতে এসে পৌঁছাচ্ছে একের পর এক রোমহর্ষক তথ্য। সেই তথ্য অনুযায়ী তদন্ত নেমে সাফল্য মিলছে পুলিশের। জানা যায়, বিশালগড়ে ঠিকেদারের বাড়িতে গুলি চালানোর ঘটনায় উদ্ধার ৩ টি পিস্তল। বিশালগড়ে ঠিকেদারের বাড়িতে গুলি কান্ডে ইতিপূর্বে গ্রেপ্তার করা হয়েছিল মূল অভিযুক্ত রনবীর দেবনাথকে।
এইবার পুলিশ এই ঘটনার মূল অভিযুক্ত রনবীরের ছায়া সঙ্গীকে জালে তুললো। রনবীর ও তার ছায়া সঙ্গীকে জিজ্ঞাসাবাদ চালিয়ে সাফল্য পেল বিশালগড় থানার পুলিশ। বৃহস্পতিবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রনবীরের ছায়া সঙ্গীকে সাথে নিয়ে দুইটি স্থান থেকে মোট ৩ টি পিস্তল উদ্ধার করে। বিশালগড়ের মুড়াবাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয় দুইটি পিস্তল। একই সাথে উদ্ধার হয় ম্যাগজিন। পিস্তল উদ্ধারের সময় উপস্থিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান একটি রাবার বাগান থেকে উদ্ধার করা হয়েছে দুইটি পিস্তল। এছাড়াও বিশালগড়স্থিত সেন্ট্রাল জেল সংলগ্ন স্থান থেকে আরও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। মোট তিনটি পিস্তল উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, এই পিস্তল গুলি দিয়ে তার লক্ষ্য ছিল অনেক বড় ভয়াবহ কাজ করার।

