বাড়িরাজ্যশিক্ষক বদলির প্রতিবাদে বিদ্যালয়ের তালা ঝুলিয়ে আন্দোলন, প্রশাসনিক কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ...

শিক্ষক বদলির প্রতিবাদে বিদ্যালয়ের তালা ঝুলিয়ে আন্দোলন, প্রশাসনিক কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রাষ্ট্রবাদী নেতার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ মে : সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের রাষ্ট্রবাদী শিক্ষক প্রণব দাসের বদলি করার প্রতিবাদে স্কুলে তালা, শিক্ষার্থীদের নিয়ে রাজনীতি  করছে কয়েকজন অভিভাবক ও শিক্ষকরা বলে অভিযোগ। বিদ্যালয়টি সাব্রুম শহরের একটি বনেদি স্কুল হিসেবে পরিচিত ছিল একটা সময় আজ সেই ঐতিহ্য হারাতে বসেছে কিছু শিক্ষক ও অভিভাবকদের কারণে। যে স্কুল ছিল শিক্ষাঙ্গনের সে স্কুলে আজ পুলিশ পাহারায় স্কুল চালাতে হচ্ছে। এমনই ঘটনা পরিলক্ষিত হয় শনিবার সকাল দশটা নাগাদ।

 এদিন সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল গেটে দেখা যায় তালা ঝুলানো। বাইরে দাঁড়িয়ে রয়েছে শিক্ষার্থীরা। সাথে কিছু  অভিভাবকরাও জানা যায় সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল ইনচার্জ প্রণব দাসকে সম্প্রতি একটি ঘটনার পরিপ্রেক্ষিতে এই বিদ্যালয় থেকে তাকে সরিয়ে অন্যত্র স্থানান্তরিত করা হয়। তার পরিবর্তে সেখানে নতুন শিক্ষক নিয়োগ করা হয়। কিন্তু ওই রাষ্ট্রবাদী শিক্ষক প্রণব দাসের অঙ্গুলী হেলনে কিছু অভিভাবকদের ও কিছু শিক্ষার্থীদের উস্কানি দিয়ে আজ স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে রাষ্ট্রবাদী ওই নেতা বলে গুঞ্জন উঠছে সাব্রুম মহাকুমা জুড়ে। ঘটনার খবর পেয়ে স্কুল চত্বরে উপস্থিত হয় সাব্রুম থানার পুলিশ ও সাব্রুম মহকুমার দুইজন ডিসিএম। কিন্তু দেখা যায় তারা ছাত্র-ছাত্রীদের বোঝানোর চেষ্টা করলে এক চুনোপুটি বিজেপি নেতা টিংকু মজুমদার উল্টো চড়াও হয় ডিসিএম রতন দাস ও ডিসিএম মনোজ প্রভাকর পালের উপর। রাষ্ট্রবাদী চুনোপুটি নেতা টিংকু মজুমদার অশ্লীল ভাষায় কথা বলে দুই ডিসিএম -এর  সাথে। পরবর্তী সময়ে ঘটনাস্থলে আরো পুলিশ এবং মহকুমা শাসক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ চাবি নিয়ে স্কুলের প্রধান গেইটের তালা খুলে দেয়।

জানা যায় শিক্ষা দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে ওই রাষ্ট্রবাদী শিক্ষক প্রণব দাসকে যে বিদ্যালয়ে বদলি করা হয়েছে, সেখানে তার দায়িত্ব পালন করার জন্য। একইসঙ্গে বিজেপি নেতা টিংকু মজুমদারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য