স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ মে :কালবৈশাখীর দাপটে ব্যাপক ক্ষতিগ্রস্ত বিশ্রামগঞ্জ এবং জম্পুইজলা বাসী। ঝড়ে তছনছ বাড়িঘর, দোকানপাট। বিদ্যুৎহীন বহু এলাকা। সড়ক অবরোধ করার হুঁশিয়ারি দিচ্ছেন সাধারণ মানুষ।
কালবৈশাখীর দাপটে চিকন চড়া ভিলেজের বিল্লাল মিয়া এবং আলাল মিয়ার বসত ঘর সহ একাধিক দোকানপাট। অপরদিকে কালবৈশাখী ঝরে জম্পুইজলা ব্লকের জগাই বাড়ি ভিলেজের তকতুরমা ব্যাপটিস্ট চার্চে বিশাল বড় জাম গাছ ভেঙ্গে পড়ে। শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, গত ২৯ এপ্রিল ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। তাদের ক্ষতি পূরণ দিতে সরকার থেকে যেন সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া হয়।
নাহলে তারা পুনরায় ফিরে জানাতে পারবে না। এদিকে কালবৈশাখী ঝড়ের পর পাঁচ দিন ধরে বিদ্যুৎ নেই জম্পুইজলা ব্লকের অন্তর্গত প্রমোদনগর ভিলেজ এলাকায়। দুমড়েমুচড়ে পড়ে আছে বিদ্যুতিক খুঁটি। এলাকাবাসী জানান, পাঁচ দিন ধরে বিদ্যুতের জন্য এলাকায় পানীয় জল মিলছে না। ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারছে না। তাই এখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে অবিলম্বে বিদ্যুৎ না মিললে তারা সড়ক অবরোধ করতে বাধ্য হবে। কারণ বহুবার বিদ্যুৎ নিগমে জানানো হয়েছে। অথচ কর্মীরা বিদ্যুৎ সংস্কার করার জন্য এলাকায় আসছেন না। তাই দিশেহারা হয়ে পড়ছে তারা। তাই ধৈর্যের বাঁধ ভেঙ্গে যাওয়ায় উপক্রম হয়ে দাঁড়িয়েছে। তবে লাইন ডিপার্টমেন্টগুলি দিনরাত এক করে দায়িত্ব পালন করে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু সড়ক অবরোধের হুমকি এই মুহূর্তে গ্রহণযোগ্য নয়। কারণ কালবৈশাখীর ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষদের হয়েছে গোটা রাজ্যের।

