বাড়িরাজ্যনয় দফা দাবিতে সচিবালয়ে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা দের ডেপুটেশন

নয় দফা দাবিতে সচিবালয়ে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা দের ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ এপ্রিল : এবার প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে মুখ্যমন্ত্রীর সচিবের সকাশে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়কারা। কেউ কেউ কুলের সন্তানকে নিয়ে  স্বামী বিবেকানন্দ ময়দান থেকে দীর্ঘ পথ অতিক্রম করে মুখ্যমন্ত্রীর দরবারে পৌঁছান। মিছিলটি হয় ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সংঘের পক্ষ থেকে। মিছিলটি দীর্ঘ পথ অতিক্রম করে স্বামী বিবেকানন্দ ময়দান সংলগ্ন এলাকায় পৌঁছাতেই পুলিশ মিছিল আটকে দেয়। তারপর সার্কেল হাউস এলাকায় তারা বিক্ষোভ দেখায়।

মূলত তাদের দাবি, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের চাকরিতে সরকারি স্বীকৃতি প্রদান করে নিয়মিত করণ করা, উচ্চ আদালতের রায় অনুযায়ী গ্র্যাচুয়িটি প্রদান করা, মহার্ঘ ভাতা প্রদান করা। এই ৯ দফা দাবিকে সামনে রেখে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। ইতিপূর্বেও একবার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেছে। কিন্তু কোন কাজ না হওয়ায় এইদিন ফের একবার তারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে ডেপুটেশন প্রদান করল। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান, সুপ্রিম কোর্টের রায় মেনে রাজ্য সরকার তাদের গ্র্যাচুয়েটি প্রদান করার জন্য, সমকাজে সমবেতন প্রদান করার জন্য, বিশেষ করে তাদের ভাতা নীতি তুলে দিয়ে নিয়মিত বেতন প্রদান করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। একই সঙ্গে শ্রম কোডের আওতায় তাদের আনার জন্য দাবি করা হয়। মিছিলে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারের উপস্থিতি ছিল দেশ লক্ষণীয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য