বাড়িরাজ্যতিন দফা দাবিতে অবসরপ্রাপ্ত হোম গার্ডদের ডেপুটেশন

তিন দফা দাবিতে অবসরপ্রাপ্ত হোম গার্ডদের ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ এপ্রিল : অবসরপ্রাপ্ত হোম গার্ডরা তিন দফা দাবিতে রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করল বুধবার। মূলত তাদের প্রধান দাবি পেনশন আড়াই হাজার টাকা থেকে বৃদ্ধি করে দশ হাজার টাকা করা। এদিন রাজ্য পুলিশের সদর কার্যালয়ের সামনে তারা জমায়েত হয়ে ছয়জনের একটি প্রতিনিধি দল গিয়ে রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকরের সঙ্গে সাক্ষাৎ করে দাবি সনদ তুলে দেন।

 পরে সংবাদ মাধ্যমকে তারা জানান সারা রাজ্যে ছয় শতাধিক অবসরপ্রাপ্ত হোম গার্ড রয়েছেন। মাত্র আড়াই হাজার টাকা পেনশন তাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। আর ঔষধ খাওয়াতো দূরের কথা। চিকিৎসার অভাবে পর্যন্ত তাদের ভুগতে হচ্ছে। যার কারণে তারা রাজ্য পুলিশের মহা নির্দেশকের দ্বারস্থ হয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি তুলেছেন প্রতি মাসে তাদের পেনশন যেন আড়াই হাজার টাকা থেকে বৃদ্ধি করে দশ হাজার টাকা করা হয়। একই সঙ্গে তাদের ফ্যামিলি পেনশন যেন চালু করা হয়। রাজ্য পুলিশের মহা নির্দেশক আশ্বস্ত করেছেন বিষয়গুলি তিনি গুরুত্ব দিয়ে দেখবেন বলে জানান প্রতিনিধি দল।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য