বাড়িরাজ্যওভারলোড ট্রিপারের দাপটে আতঙ্কগ্রস্থ ধর্মনগর

ওভারলোড ট্রিপারের দাপটে আতঙ্কগ্রস্থ ধর্মনগর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ এপ্রিল : দীর্ঘদিন ধরে পাথর বোঝাই ওভারলোড টিপার গাড়ির অবাধ চলাচলে আতঙ্ক বাড়ছে উত্তর জেলার ধর্মনগর-কৈলাশহর প্রধান সড়ক। অতিরিক্ত ভারী যানবাহনের চাপে রাস্তার বিভিন্ন অংশে খানাখন্দ তৈরি হয়েছে, কোথাও আবার রাস্তা ভেঙে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা নিয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যা নামতেই শুরু হয় ওভারলোড টিপারের বেপরোয়া চলাচল। অতিরিক্ত বোঝাই গাড়ির চাপে রাস্তার বহু অংশ কাদা ও গর্তে পরিণত হয়েছে। মাঝেমধ্যেই ভারী যানবাহন আটকে গিয়ে সম্পূর্ণ যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

 আরো অভিযোগ, বর্তমানে অন্যান্য গাড়িগুলি যাত্রীদের কাছে ১০ টাকার ভাড়া চাওয়া হচ্ছে ২০ টাকা এবং ২০ টাকার জায়গায় ৪০ টাকা। জিজ্ঞাসা করলে চালকরা বলছেন রাস্তা খারাপ। আর এই খারাপ রাস্তা দিয়ে যাতায়াতের জন্য ভাড়াটা বেশি নিতে হয়। কারণ যানবাহনের ক্ষয়ক্ষতির দিন দিন বাড়ছে এই রাস্তা দিয়ে চলাচল করতে। প্রতিদিন বেআইনিভাবে যান চলাচলের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন পথচারী, স্কুলপড়ুয়া ও রোগীবাহী অ্যাম্বুলেন্স আটকে পড়ে যানজটে। নিষ্ক্রিয় প্রশাসন নিয়ে আঙ্গুল তুলছে সাধারণ পথচারীরা। শহরের রাজবাড়ি ব্রিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। নির্ধারিত ওজনসীমা উপেক্ষা করে গাড়ি চলাচল করায় যে কোনও সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। পাশাপাশি ব্রিজে কত টন ওজনের গাড়ি চলাচল করতে পারবে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও সাইনবোর্ড নেই বলেও অভিযোগ উঠেছে। এই বিষয়ে মহকুমা শাসক দেবযানী চৌধুরী জানান, সমস্যাটি নতুন নয়, বহুদিনের পুরনো। অতীতেও প্রশাসনের কাছে অভিযোগ জমা পড়েছিল।

সেই অনুযায়ী অভিযান চালিয়ে প্রেমতলা চৌমুহনী ও কৃষ্ণপুর এলাকায় নাকা পয়েন্ট বসানো হয়েছিল। কিছুদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে নজরদারি কমে যাওয়ায় আবার সমস্যা বেড়েছে। তিনি জানান, খুব শীঘ্রই ফের নিয়মিত অভিযান চালানো হবে এবং নাকা পয়েন্টগুলি সম্পূর্ণরূপে সক্রিয় করা হবে। পাশাপাশি শহরের ভেতর দিয়ে ভারী যানবাহন চলাচলে আগের মতোই নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে এখন দেখার বিষয় প্রশাসনের নিষ্ক্রিয়তা ভেঙে সক্রিয়তা সামনে আসে কিনা। নাকি রোড ট্যাক্সের সঙ্গে আবার বাড়তি বোঝা বয়ে চলতে হয় পথচারীদের

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য