বাড়িজাতীয়মুম্বইয়ে প্রবল বৃষ্টি; বাতিল ১৭টি বিমান, বিলম্ব ২১৭টি উড়ানের

মুম্বইয়ে প্রবল বৃষ্টি; বাতিল ১৭টি বিমান, বিলম্ব ২১৭টি উড়ানের

মুম্বই, ৬ জুলাই (হি.স.): মুম্বইয়ে একটানা বৃষ্টিতে প্রভাব পড়লো বিমান চলাচলে| ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে (সিএসএমআইএ) ৬ জুলাই রাত ১২টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত ১৭টি উড়ান বাতিল করা হয়েছে| ২১৭টি উড়ান দেরিতে চলাচল করেছে। ইতিমধ্যে আকাসা এবং ইন্ডিগো এয়ারলাইন্স অ্যাডভাইজরি জারি করেছে।

আকাসা এয়ার জানিয়েছে, মুম্বই, পুণে এবং গোয়ায় ভারী বৃষ্টির কারণে তাদের কিছু উড়ান দেরিতে চলতে পারে। বিমান সংস্থাটি যাত্রীদের জানিয়েছে, এই পরিস্থিতি সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণের বাইরে| এদিকে, উড়ান সংস্থা ইন্ডিগো তাদের জারি করা অ্যাডভাইজরিতে বলেছে, মুম্বইয়ে খারাপ আবহাওয়ার কারণে উড়ানের সময়সূচিতে পরিবর্তন হতে পারে। বিমান সংস্থাটি যাত্রীদের অনুরোধ করেছে, তাদের ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে উড়ানের স্ট্যাটাস সম্পর্কে তথ্য নিতে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য