বাড়িরাজ্যগণঅবস্থান থেকে কংগ্রেস বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের সহ বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রত্যাহারের দাবি...

গণঅবস্থান থেকে কংগ্রেস বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের সহ বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রত্যাহারের দাবি করলেন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ জুলাই : বিদ্যুৎ বেসরকারিকরণ বিল প্রত্যাহার করা, স্মার্ট মিটার বাতিল করা, রাজ্য বিদ্যুৎ নিগমের সীমাহীন দুর্নীতি বন্ধ করা, অস্বাভাবিক বিদ্যুৎ মাশুল ও চার্জ বৃদ্ধির প্রত্যাহার করা সহ একাধিক দাবিতে সোমবার আন্দোলন সংঘটিত করল সদর জেলা কংগ্রেস। এদিন স্বামী বিবেকানন্দ ময়দান প্রাঙ্গনে স্বামী বিবেকানন্দ মূর্তির পাদদেশে গণ অবস্থান কর্মসূচি সংগঠিত করা হয় দলের পক্ষ থেকে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবতী, সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায় সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব।

উপস্থিত সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায় বলেন, কোন বিজ্ঞপ্তি ছাড়া বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করেছে সরকার এবং বিভিন্ন চার্জ বৃদ্ধি করেছে। রাজ্যের শিক্ষা মন্ত্রীর দিকে সরাসরি আঙ্গুল তুলে বলেন মন্ত্রী রতন লাল নাথ যখন শিক্ষা মন্ত্রী ছিলেন তখনও একই অবস্থা লক্ষ্য করা গিয়েছিল শিক্ষা দপ্তরের। বর্তমানে বিদ্যুৎ নিগমের মন্ত্রী হয়েও তিনি একই রাস্তায় এগোচ্ছেন। তিনি দাবি করছেন সরকার বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করেনি। তাহলে কংগ্রেসের প্রশ্ন যদি বিদ্যুৎ মাসুল সরকার বৃদ্ধি না করে থাকে তাহলে রাজ্যে বিদ্যুৎ মন্ত্রীর কি প্রয়োজন? বিদ্যুৎ মন্ত্রী থাকার কোন প্রয়োজন নেই। তাই মন্ত্রীর পদত্যাগ করা দরকার। কংগ্রেস বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগ দাবি করে। কারণ নিত্য প্রয়োজনীয় সামগ্রী অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে মানুষের সমস্যা চরম আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে চুপিসারে বিদ্যুৎ বিল বৃদ্ধি করা কোনভাবেই সহনীয় নয়। তিনি আরো বলেন এখন চোরের রাজত্ব চলছে। একদিকে মন্দিরের টাকা চুরি করছে, নিট পরীক্ষার প্রশ্নপত্র চুরি করছে এবং অপরদিকে ভোট চুরি করছে। এখন অবিলম্বে বিদ্যুৎ মাশুল প্রত্যাহার করতে হবে। নাহলে কংগ্রেসের আন্দোলন চলবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য