বাড়িরাজ্যআসন্ন পৌর সভার নির্বাচন নিয়ে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী নিজ বিধানসভা কেন্দ্রের কার্যকর্তাদের...

আসন্ন পৌর সভার নির্বাচন নিয়ে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী নিজ বিধানসভা কেন্দ্রের কার্যকর্তাদের সঙ্গে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ এপ্রিল :  এডিসি নির্বাচন শেষ হতেই এবার নগর পঞ্চায়েত এবং পৌরসভার নির্বাচন নিয়ে চিন্তা করতে হচ্ছে বিজেপি-র। কারণ এই নির্বাচন গুলোর উপর নির্ভর করবে ২০২৮ সালে ভারতীয় জনতা পার্টির ভবিষ্যৎ। তাই ইতিমধ্যে ময়দানে নেমে গেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুক্রবার বিকালে নিজ বিধানসভা কেন্দ্র আট নং টাউন বড়দোয়ালির কার্যকর্তাদের নিয়ে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

 রাজধানীর শকুন্তলা রোড স্থিত মন্ডল কার্যালয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী নিজ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দলীয় কার্যকর্তাদের সঙ্গে। বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে উপস্থিত ছিলেন সদর জেলা বিজেপির সভাপতি অসীম ভট্টাচার্যী, মন্ডল সভাপতি, কর্পোরেটরগণ সহ বুথ সভাপতিগণ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিন কিভাবে দলীয় কাজ এবং মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যাবে সে বিষয়ে কথাবার্তা হয় কার্যকর্তা ও দলীয় কর্মীদের সঙ্গে।

 পাশাপাশি সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সে বিষয়েও আলোচনা হয় বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি কার্যকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন। কারণ পুর সভা নির্বাচন এবং নগর পঞ্চায়েতের নির্বাচন আসন্ন। এ নির্বাচন নিয়ে মন্ডলের কি কি ভূমিকা থাকবে সে বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে প্রতিশ্রুতি অনুযায়ী যে সমস্ত কাজ এখনো সম্পন্ন হয়নি সেগুলি নিয়েও আলোচনা হয় বৈঠকে। দ্রুত কাজ সম্পন্ন করার জন্য বলা হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য