স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ এপ্রিল : রাজধানীর মেলার মাঠ কৃষক খেতমজুর ভবনে পালন করা হল সারা ভারত কৃষক সভার ৯০ তম প্রতিষ্ঠা বার্ষিকী দিবস। সারা ভারত কৃষক সভার ৯০ তম প্রতিষ্ঠা বার্ষিকি দিবস উপলক্ষ্যে এইদিন মেলার মাঠ কৃষক খেতমজুর ভবনে সংগঠনের পতাকা উত্তোলন করা হয় ।
পতাকা উত্তোলন করলেন সারা ভারত কৃষক সভার রাজ্য সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী অঘোর দেববর্মা। সাথে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক পবিত্র কর সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে পবিত্র কর জানান সমগ্র দেশের সাথে রাজ্যেও সারা ভারত কৃষক সভার ৯০ তম প্রতিষ্ঠা বার্ষিকী দিবস পালন করা হয়েছে। দীর্ঘ লড়াই আন্দোলনের মধ্য দিয়ে ১৯৩৬ সালের ১১ এপ্রিল উত্তর প্রদেশের লঘ্নো শহরে। বর্তমানে দেশের প্রায় ৪০৭ টি জেলায় সংগঠন বিস্তার লাভ করেছে। এই বছর সংগঠনের সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়ে ১ কোটি ৫০ লক্ষ্যের অধিক হয়েছে।

