বাড়িরাজ্যপড়ুয়াদের বছর বাঁচাও পরীক্ষা দিতে হলো প্রশ্নপত্রের জেরক্স কপিতে

পড়ুয়াদের বছর বাঁচাও পরীক্ষা দিতে হলো প্রশ্নপত্রের জেরক্স কপিতে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ জুন :  সাব্রুম মহকুমার অন্তর্গত চাতকছড়ি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের নবম শ্রেণীর নয় জন ছাত্র-ছাত্রী বুধবার বছর বাঁচাও পরীক্ষাতে বসে। এদিন ছিল তাদের ইংরেজি পরীক্ষা। কিন্তু পরীক্ষা শুরুর আগে ঘটে গেল চাঞ্চল্যকর এক ঘটনা। চাতকছড়ি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের পক্ষ থেকে যাওয়া হয় রূপাইছড়ি বিদ্যালয়ে পরিদর্শকের কার্যালয়ে প্রশ্নপত্র আনার জন্য। সেখানে গিয়ে তারা জানতে পারে বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে চাতকছড়ি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের জন্য প্রশ্নপত্র আসেনি। এরপর শুরু হয় দৌড়ঝাঁপ। অন্য স্কুল থেকে অনলাইনে প্রশ্নপত্র আনিয়ে জেরক্স করে ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়া হয় ছাত্রছাত্রীদের। পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ শিক্ষক মিঠুন দাস নিজেদের ভুলের দায় চাপিয়ে দেন সাব্রুম মহকুমার রুপাইছড়ি বিদ্যালয় পরিদর্শক এর উপর।

 এদিকে রুপাইছড়ি বিদ্যালয় পরিদর্শক জানান মগ জানিয়েছেন চাতকছড়ি ইংরেজি মাধ্যম বিদ্যালয় থেকে দক্ষিণ জেলার শিক্ষা অধিদপ্তরে সময়মত প্রশ্নপত্রের রিকুয়েরমেন্ট দেয় নি। যার কারনে সেই বিদ্যালয়ের প্রশ্নপত্র আসেনি। এই ঘটনার দায়ভার চাতক ছড়ি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধন দেববর্মাকে যে নিতে হবে তা বলার অপেক্ষা রাখে না। শিক্ষা আইন অনুসারে বাইরে থেকে কোন প্রশ্নপত্র জেরক্স করা যায় না। যা সম্পূর্ণরূপে অনৈতিক। পুরো ঘটনার তদন্ত করলেই আসল তথ্য বেরিয়ে আসবে সামনে। শিক্ষা দপ্তর এই ঘটনাকে কেন্দ্র করে কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য