Sunday, July 26, 2026
বাড়ি জাতীয় মমতার কংগ্রেসে যোগ নিয়ে লক্ষ্মীবারই নয়াদিল্লিতে জরুরিভিত্তিতে বৈঠক কংগ্রেসের

মমতার কংগ্রেসে যোগ নিয়ে লক্ষ্মীবারই নয়াদিল্লিতে জরুরিভিত্তিতে বৈঠক কংগ্রেসের

মমতার কংগ্রেসে যোগ নিয়ে লক্ষ্মীবারই নয়াদিল্লিতে জরুরিভিত্তিতে বৈঠক কংগ্রেসের

নয়াদিল্লি, ১০ জুন (হি.স.): তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসে যোগ নিয়ে জল্পনা চলছে বিভিন্ন মহলে। লক্ষ্মীবারই নয়াদিল্লিতে জরুরিভিত্তিতে বৈঠক ডাকল হাত শিবির। প্রশ্ন

উঠেছে, সেখানেই কি মমতাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে?

প্রস্তাবিত বৈঠকে দলের সব রাজ্যের প্রদেশ সভাপতি, এবং সব রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদকদের তলব করা হয়েছে। মাত্র একদিনের নোটিসে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এই ধরনের বৈঠক ডাকছে, সেটা বিরল। ফলে মনে করা হচ্ছে, ওই বৈঠকে বড় কোনও সিদ্ধান্ত সম্পর্কে দলের নেতাদের জানাতে চাইছে কংগ্রেস।

প্রসঙ্গত, তৃণমূলে ভাঙন যত বাড়ছে ততই যেন কংগ্রেসের সঙ্গে নৈকট্য বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একদিন আগে ১০ জনপথে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে ১০ জনপথে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুই দলের দুই শীর্ষ নেতার মধ্যে ঘণ্টা দেড়ের বৈঠক হয়। পরপর দু’দিন দুই দলের সর্বোচ্চ স্তরের নেতাদের বৈঠক ঘিরে স্বাভাবিকভাবেই জল্পনা ছড়াচ্ছে রাজনৈতিক মহলে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান