স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ এপ্রিল : ভোটের আর ২৪ ঘন্টাও নেই। এর আগে শাসকদলের হেভি ওয়েট নেত্রীর বিরুদ্ধে দাদন বিলির অভিযোগ উঠল শনিবার। এদিন সকালে বিধায়িকা মলিনা দেবনাথ ৪ করমছাড়া এডিসি ভিলেজের ৩ নং বুথের মধুবন সেলপুইছড়ায় গিয়ে দাদন বিলি এবং ভোট প্রচার করছিলেন বলে অভিযোগ উঠেছে।
এলাকার কিছু যুবক খবর পেয়ে রাস্তায় উৎপেতে বসে থাকে। তিনি দাদন বিলি করে ফেরার সময় আটক করে সেই যুবকরা। তারা জিজ্ঞাসাবাদ চালায় বিধায়িকাকে। তখন বিধায়িকা দাবি করেন শনি পূজার প্রসাদ খেতে গিয়েছিলেন তিনি। কিন্তু প্রশ্ন হল সাত সকাল বেলা কিসের শনি পূজার প্রসাদ? তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধি নিষেধ লঙঘন করেছেন। এই অভিযোগ তুলে বিষয়টি তদন্তের দাবি করেছেন ৫৭ যুবরাজ নগর বিধানসভার বিধায়ক শৈলেন্দ্র নাথ। এদিকে খবর পেয়ে ধর্মনগর থানার ওসি ঘটনাস্থলে ছুটে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এখন দেখার বিষয় রাজ্য নির্বাচন আয়োগ ঘটনাটি তদন্ত করে কিনা।

