বাড়িরাজ্যনেতার বাড়ি থেকে নগদ টাকা সহ প্রচুর গাঁজা উদ্ধার

নেতার বাড়ি থেকে নগদ টাকা সহ প্রচুর গাঁজা উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ এপ্রিল : কমলাসাগরের দক্ষিণ মধুপুরের ধনছড়ীতে রাষ্ট্রবাদী নেতারা বাড়িতে এনসিবি-র হানা। উদ্ধার নগদ ৩৩ লক্ষ ৬২ হাজার ৫০০ টাকা সহ বিপুল পরিমাণ গাঁজা।

শুক্রবার গভীর রাতে এনসিবি, মধুপুর থানার পুলিশ ও বিএসএফ যৌথ ভাবে অভিযান চালায় মধুপুরের ধনছড়ি এলাকার বাসিন্দা চিন্তা হরণ নমঃ-র বাড়িতে। মধুপুর থানার ওসি জানান এই অভিযানে উদ্ধার হয় নগদ ৩৩ লক্ষ ৬২ হাজার ৫০০ টাকা। একই সাথে উদ্ধার হয় ৫১ কেজি ১২৫ গ্রাম। আটক করা হয়েছে বাড়ির মালিক চিন্তা হরণ নমঃ-কে। ধৃত চিন্তা হরণ নমঃ-র পুত্রবধূকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য