বাড়িরাজ্যকুখ্যাত সুমন গ্রেপ্তার, অদৃশ্য কারণে পুলিশ ছাড় দিচ্ছে বহু নেশা কারবারিকে

কুখ্যাত সুমন গ্রেপ্তার, অদৃশ্য কারণে পুলিশ ছাড় দিচ্ছে বহু নেশা কারবারিকে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ মার্চ:  রাজধানীর আড়ালিয়া এলাকার সুমন দাস দীর্ঘদিন ধরে ড্রাগস বিক্রির সঙ্গে জড়িত। এ বিষয়ে পুলিশের কাছে পুরোপুরি খবর ছিল। কিন্তু কোন এক অজ্ঞাত কারণে সদর মহকুমা পুলিশ প্রশাসন তাকে ছাড় দিয়ে রেখেছিল। কিন্তু অবশেষে আড়ালিয়া বাসীর চাপে পড়ে পুলিশ অভিযুক্তকে জালে তুলে। এবং তাকে জালে তুলে ফটো সেশন করে পুলিশ দাবি করেন তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ৬.৪ গ্রাম ব্রাউন সুগার এবং খালি কন্টেনারও উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে নগদ ৩ হাজার ২০০ টাকা ও তিনটি মোবাইল উদ্ধার করা হয়।

 থানায় তাকে জিজ্ঞাসাবাদে আরেকজনের নাম উঠে আসে। তাকেও আটক করা হবে বলে জানা সদর এসডিপিও দেবপ্রসাদ রায়। সুমন দাসকে আদালতে প্রেরণ করা হবে। তিন দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে বলেও জানান তিনি। কিন্তু বর্তমানে আগরতলা শহরের যে থানা গুলি রয়েছে তার মধ্যে দেখা যায় অধিকাংশ সময় নেশা কারবারিরা আটক হলে দুর্বল ধারায় মামলা নেওয়া হয়। যাতে তারা দ্রুত জামিন পেয়ে যেতে পারে। এই টেন্ডেন্সি কেন আগরতলা শহরের বড় বড় বাবুদের মধ্যে কায়েম করছে সেটা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে! নেশার রমরমা প্রতিনিয়ত বেড়ে চলেছে শহরে। দিশাহীন সচেতন নাগরিক মহল। সন্ধ্যার পর উচ্ছৃংখলতা বেড়ে চলেছে শহরের অলিগলি সর্বত্র। এর পেছনে সদর মহকুমা পুলিশের ব্যর্থতা নাকি কোন অদৃশ্য কারণ লুকিয়ে আছে? সচেতন নাগরিক মহল চায় পুলিশ ফটো সেশন ছেড়ে নেশা কারবারীদের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা পালন করুক। যাতে নেশা মুক্ত ত্রিপুরা বাস্তবে গঠন হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য