বাড়িরাজ্যস্যন্দনের প্রাণশক্তি কল্যাণী দে-র ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন

স্যন্দনের প্রাণশক্তি কল্যাণী দে-র ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ ফেব্রুয়ারি :সোমবার স্যন্দনের প্রাণশক্তি কল্যাণী দে-র ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভার আয়োজন করা হয়। স্যন্দন ভবনে আলোচনা সভার শুরুতেই প্রয়াত কল্যাণী দে-র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে সকলের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে তাঁর স্মৃতিচারণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

স্মৃতিচারণ করতে গিয়ে স্যন্দন সম্পাদক সুবল কুমার দে বলেন, স্যন্দনের যাত্রাপথে কল্যাণী ছিলেন তার অন্যতম শক্তি। স্যন্দনের চলার পথে আপদে-বিপদে বরাবর পাশে থেকেছেন, সাহস জুগিয়েছেন, শোকে-দুখে আনন্দ বিহলে বরাবর তিনি ছিলেন স্যন্দনের চির সাথী। তার চলে যাওয়ায় এক অপরিসীম শূন্যতার সৃষ্টি হয়েছে। আগামী দিনেও স্যন্দন যতই সমৃদ্ধ হবে কল্যাণী দে-র আদর্শকে নিয়েই এগিয়ে যাবে। অন্যান্যদের মধ্যে স্যন্দনের ডিরেক্টর অভিষেক দে, বরিষ্ঠ সাংবাদিক বিজয় পাল এবং বিশিষ্ট প্রাবন্ধিক বিমান ধর স্মৃতিচারণ করেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য