স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ ফেব্রুয়ারি :এয়ারপোর্ট থানাধীন আরো এক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি। রবিবার রাতে বামুটিয়া বিধানসভার গান্ধীগ্রাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
জানা যায় রাতের আধারে চোরের দল বিদ্যালয়ের পেছনের গেইটের তালা ভেঙে বিদ্যালয়ে প্রবেশ করে সিসিটিভি’র হার্ড ডিস্ক খুলে চুরির ঘটনা সংঘটিত করে। সোমবার সকালে বিদ্যালয়ের এসে হতবাক শিক্ষক শিক্ষিকারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানান প্রধান শিক্ষক রূপন রায়।

