Saturday, February 14, 2026
বাড়িরাজ্যরাত পোহালেই শিব চতুর্দশী

রাত পোহালেই শিব চতুর্দশী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ ফেব্রুয়ারি : রাত পোহালেই শিব চতুর্দশী। এই শিবচতুর্দশীকে সামনে রেখে আগরতলা শহরের প্রতিটি মন্দির সেজে উঠেছে। পাশাপাশি শিব চতুর্দশী উপলক্ষে পূজার সামগ্রী নিয়ে বাজারে এসেছে দোকানিরা।

১৫ ফেব্রুয়ারি বিকেল ৪ টা ৪৮ মিনিট থেকে ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৫ টা ৩২ মিনিট পর্যন্ত থাকবে শিব চতুর্দশীর তিথি। শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানা কথা। পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এদিন দেবাদিদেব মহাদেবের মিলন হয়। আবার শোনা যায় এদিন থেকেই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনই পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশীর ব্রত। তাই শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ- এই চতুর্বিধ ফল লাভ হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য