স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ ফেব্রুয়ারি : টিআরবিটি পরিচালিত এসটিজিটি পরীক্ষা অনুষ্ঠিত হয় শনিবার। আগরতলার একাধিক সেন্টারে এইদিন পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগরতলার পরীক্ষা কেন্দ্র গুলি সরজমিনে ঘুরে দেখলেন টি আর বি টি -র চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দে। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান এইদিন মোট ৬৩ টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মোট পরীক্ষার্থী রয়েছে ১৯ হাজার ৯৬১ জন।
এইদিন ১২ টা থেকে পরীক্ষা শুরু হয়। আর পরীক্ষা শেষ হয় আড়াইটার সময়। দিব্যাঙ্গ পরীক্ষার্থীদের আড়াই ঘণ্টা সময়ের বাইরে আরও ৫০ মিনিট অতিরিক্ত সময় রয়েছে। তারা চাইলে এই সময় নিতে পারে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নির্ধারিত সময়ে শুরু হয়েছে। কোথাও কোন সমস্যার খবর নেই।

