Saturday, February 14, 2026
বাড়িরাজ্যঅল্পতে রক্ষা পেল লেক চৌমুহনি বাজার

অল্পতে রক্ষা পেল লেক চৌমুহনি বাজার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ ফেব্রুয়ারি : ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে অল্পতে রক্ষা পেল লেক চৌমুহনি বাজার। অগ্নিকান্ডের সূত্রপাত আবর্জনা স্তূপ থেকে। ঘটনার বিবরণে জানা যায়, আস্তাবল ব্রিজের নিচে জমাট বাধা আবর্জনা স্তূপে আগুন লাগানো হয়েছিল শনিবার। এর থেকেই আগুনের সূত্রপাত।

 স্থানীয় ব্যবসায়ীদের নজরে আসার পর সাথে সাথে দমকল কর্মীদের খবর দেওয়া হয়। কাল বিলম্ব না করে আগরতলা ফায়ার স্টেশন এবং কুঞ্জবন ফায়ার স্টেশন থেকে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয়দের কাছ থেকে জানা যায় আস্তাবল ব্রিজের নিচে থাকা খালের আবর্জনা পরিষ্কার করে নিগমের কর্মীরা আগুন লাগায়। এই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বড়সড় অগ্নিকাণ্ডের মতো ঘটনা সংঘটিত হওয়ার আশঙ্কা দেখা দেয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য