Thursday, February 12, 2026
বাড়িরাজ্যবর্তমান সরকারের সময়ে ত্রিপুরা রাজ্যের অনেক উন্নয়ন হয়েছে : মুখ্যমন্ত্রী

বর্তমান সরকারের সময়ে ত্রিপুরা রাজ্যের অনেক উন্নয়ন হয়েছে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ ফেব্রুয়ারি : বৃহস্পতিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনার সুবিধা ভোগীদের সাথে মত বিনিময় করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। গাছের চারায় জন সিঞ্চন করে এইদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরবর্তী সময় অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন বিনামূল্যে জনজাতি মহিলাদের মধ্যে সুতা বিতরণ করা হচ্ছে। বর্তমান সরকার মানুষের জন্য কাজ করছে। সমগ্র বিশ্বের মধ্যে বর্তমানে ত্রিপুরা রাজ্যের নাম হচ্ছে।

 বর্তমান সরকারের সময়ে ত্রিপুরা রাজ্যের অনেক উন্নয়ন হয়েছে। চুরাইবাড়ি থেকে আগরতলা পর্যন্ত জাতীয় সড়ক চার লেন করার কাজ শুরু হয়ে গেছে। জনজাতিদের কৃষ্টি সংস্কৃতি যেন হারিয়ে না যায়, তার জন্য বাজেটে ৩ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। আগামিদিনে সমগ্র দেশের মধ্যে ত্রিপুরা একটি আদর্শ রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত হবে। তবে সবাই মিলে কাজ করতে হবে। সরকারি স্টলে ৫০ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষণ ব্যবস্থা চালু করা হয়েছে। সাধারন ডিগ্রি কলেজ গুলিতে ছাত্রীদের সকল ফি মুকুব করে দেওয়া হয়েছে। মহিলাদের কথা মাথায় রেখে পিঙ্ক টয়লেট নির্মাণ করা হচ্ছে। ৮ জেলায় মোট ৯ টি মহিলা থানা খোলা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, একটা সময় ব্রু-রিয়াং শরণার্থীরা রাজ্যে দুর্বিষহ জীবনযাপন করত। বর্তমান সরকার প্রতিষ্ঠার পর ত্রি-পাক্ষিক চুক্তি করে তাদেরকে পুনর্বাসন দেওয়া হয়েছে। তাদের পড়ালেখার ব্যবস্থা করা হয়েছে। সকল ধরনের সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হয়েছে। ১২ টি জায়গায় তাদেরকে পুনর্বাসন দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন পুনর্বাসন দেওয়া শরণার্থীদের সুস্থায়ি উন্নয়নের জন্য বিভিন্ন স্কিমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যাতে করে তারা খেয়ে পড়ে বেচে থাকতে পারে। মুখ্যমন্ত্রী এইদিন আরও বলেন নির্দিষ্ট একটি গ্রুপকে নিয়ে নয়। জাতি জনজাতি সকলকে নিয়ে থানসা করে একটি নতুন ত্রিপুরা গড়া হবে।

 সেই দিশায় সরকার কাজ করছে। খেলাধুলা থেকে শুরু করে অনেক ক্ষেত্রে জনজাতি ছেলে মেয়েরা সামনের দিকে এগিয়ে গেছে। উন্নয়নের ক্ষেত্রে সকলকে দায়িত্ব নিতে হবে। তবে দেশকে পঙ্গু করে দেওয়ার জন্য আন্তর্জাতিক স্তরে একটা চক্রান্ত হচ্ছে। জনজাতি ছেলে মেয়েরা বর্তমানে ড্রাগসের নেশায় আসক্ত হয়ে পড়ছে। তাই ড্রাগসের নেশা থেকে বিরত থাকতে হবে। শিরা পথে ড্রাগস নেওয়ার ফলে এইডস-এ আক্রান্ত হচ্ছে অনেকে। এইদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, পশ্চিম জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য