Thursday, February 12, 2026
বাড়িরাজ্যসিটি হাসপাতালের নির্মাণ কাজ সরজমিনে খতিয়ে দেখলেন মেয়র

সিটি হাসপাতালের নির্মাণ কাজ সরজমিনে খতিয়ে দেখলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ ফেব্রুয়ারি : জিবি হাসপাতাল ও আইজিএম হাসপাতালের উপর থেকে চাপ কমাতে রাজধানীর জ্যাকসন গেইট সংলগ্ন এলাকায় আগরতলা সিটি হাসপাতাল নির্মাণের কাজ চলছে। বৃহস্পতিবার সিটি হাসপাতালের নির্মাণ কাজ সরজমিনে খতিয়ে দেখলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

 সাথে ছিলেন নিগমের কমিশনার সহ সিটি হাসপাতাল নির্মাণের দায়িত্বে থাকা সংস্থার আধিকারিকরা। সিটি হাসপাতাল নির্মাণের কাজ ঘুরে দেখার পর মেয়র দীপক মজুমদার আশা ব্যক্ত করেন আগামি এক মাসের মধ্যে এই সিটি হাসপাতাল জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া যাবে। এই হাসপাতালে অত্যাধুনিক সকল ব্যবস্থা থাকবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য