Thursday, February 12, 2026
বাড়িরাজ্যশ্রমিক স্বার্থে ডাকা ধর্মঘট রাজ্যে সর্বাত্মক সফল : সি আই টি ইউ

শ্রমিক স্বার্থে ডাকা ধর্মঘট রাজ্যে সর্বাত্মক সফল : সি আই টি ইউ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ ফেব্রুয়ারি : শ্রমিক স্বার্থে ডাকা ধর্মঘট রাজ্যে সর্বাত্মক সফল হয়েছে। বৃহস্পতিবার সিআইটিইউ রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন সিআইটিইউ-র রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। তিনি জানান পরিবহণ ক্ষেত্রে ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়েছে। রাজ্যের প্রায় ৭৫ থেকে ৮০ শতাংশ যানবাহন রাস্তায় নামে নি। জনগণ এই ধর্মঘটকে সমর্থন করেছে। আগরতলা রেল ষ্টেশনে প্রতিদিন সকালে যেখানে দুই থেকে আড়াই হাজার যাত্রী ভিড় জমায় সেখানে এইদিন মাত্র শতাধিক যাত্রী ছিল।

 তিনটি জায়গায় মানুষ রেল লাইনের উপর বসে পড়েছে। বিএসএনএল-এর ৭০ শতাংশের বেশি শ্রমিক কর্মচারী এই ধর্মঘটে সামিল হয়েছে। দুই একটি ব্যাঙ্ক বাদ দিয়ে রাষ্ট্রায়ত্ব সকল ব্যাঙ্ক ধর্মঘটকে সমর্থন করেছে। পরীক্ষাকে ধর্মঘটের বাইরে রাখা হয় ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে। দেখা গেছে যেখানে পরীক্ষা রয়েছে সেখানে ছাত্র-ছাত্রীরা স্কুলে গেছে। বাকি স্কুল গুলিতে ছাত্র-ছাত্রীরা অনুপস্থিত ছিল। সকাল থেকে লক্ষ্যকরা গেছে দোকান পাট অধিকাংশ বন্ধ ছিল। গ্রামীণ এলাকার ৯৯ শতাংশ দোকানপাট বন্ধ ছিল। ১২ টার দিকে আগরতলা শহরের কিছু দোকানপাট হুমকি ধমকি দিয়ে খোলানো হয়। শাসক দল এই কাজ করেছে। রাজ্যের ৪১ টি জায়গায় মানুষ ধর্মঘটের সমর্থনে মিছিল সংগঠিত করেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য