Thursday, February 12, 2026
বাড়িরাজ্যবাল্য বিবাহ মুক্ত ভারতের কর্মসূচি

বাল্য বিবাহ মুক্ত ভারতের কর্মসূচি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ ফেব্রুয়ারি : বাল্য বিবাহ মুক্ত ভারত এবং জেন্ডার বেইস ভায়োলেন্স সম্পর্কে এক সচেতনা মূলক কর্মসূচির আয়োজন করা হয় রাজধানীর এক বেসরকারি হোটেলে। এই কর্মসূচির সূচনা করেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়।

 সাথে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্না দেববর্মা, শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে মন্ত্রী টিঙ্কু রায় জানান বাল্য বিবাহ মুক্ত ভারত গড়ার লক্ষ্যে ক্যাম্পেইন চলছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে অনেক গুলি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিগত এক বছরে প্রায় সাত শতাধিক বাল্য বিবাহ আটকানো হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য