Wednesday, February 11, 2026
বাড়িরাজ্যঅস্থায়ী বাজার ভেঙে গুড়িয়ে দিল নিগম

অস্থায়ী বাজার ভেঙে গুড়িয়ে দিল নিগম

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ ফেব্রুয়ারি :এবার শহরের অলিগলি সাফ করতে শুরু করল নিগম প্রশাসন। সোমবার সন্ধ্যায় রাজধানীর অভয়নগর ভগবান ঠাকুর চৌমুহনী এলাকায় হানা দিল নিগম। স্থানীয় কিছু  ব্যবসায়ী কাঁচামাল, মাছ, মাংস সহ অন্যান্য সামগ্রী বাঁধের উপর বেআইনিভাবে খোলা রেখে দীর্ঘ বছর ধরে ব্যবসা করে আসছিল।

 ফলে একদিকে যেমন যান দুর্ঘটনা প্রবণতা ছিল, অপরদিকে মানুষের চলাফেরার প্রচন্ড সমস্যা হতো। এর নিরিখে উঠে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্দেশ না মানার কারণে সোমবার সন্ধ্যায় বুলডোজার চালিয়ে গুড়িয়ে দেওয়া হয় গোটা অস্থায়ী বাজার।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য