Wednesday, February 11, 2026
বাড়িরাজ্যপশু শিকারিদের হাতে উদ্ধার হওয়া দেহ এসে পৌঁছাল রাজ্যে

পশু শিকারিদের হাতে উদ্ধার হওয়া দেহ এসে পৌঁছাল রাজ্যে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ ফেব্রুয়ারি : এক মাস পর নাগাল্যান্ডে উদ্ধার হল রাজ্যের তরুণ ব্লগার প্রণব দাসের মৃতদেহ। গত জানুয়ারি মাসের ৪ তারিখ নিখোঁজ হয়েছিল সে। নাগাল্যান্ডের উদ্দেশ্যে গিয়েছিলেন প্রণব। সে নিখোঁজ হওয়ার পর সঙ্গে সঙ্গে ত্রিপুরা পুলিশ এবং নাগাল্যান্ডের পুলিশের সহযোগিতা চেয়েছিলেন তার মা-বাবা। কিন্তু বিষয়টি গুরুত্ব দেওয়া হয়নি। সংবাদমাধ্যমে খবর প্রকাশের পরেও সরকারের পক্ষ থেকে কোন ধরনের সহযোগিতা পায়নি। এক মাস পর ছেলের মৃতদেহ উদ্ধার হয়েছে নাগাল্যান্ডে। মৃতদেহ সোমবার বাড়িতে এসে পৌঁছায়।

কিভাবে তার মৃত্যু হয়েছে সেটা নিয়ে এখনো ধোঁয়াশা। কিন্তু মৃতদেহ জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন মা বাবা। ছেলেকে হারিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন যদি সরকার সহযোগিতা করত তাহলে তাদের ছেলে প্রণব বেঁচে যেত। কিন্তু আজ কফিনবন্দি দেহ বাড়ি ফিরেছে। এদিকে মৃতদেহ নাগাল্যান্ড থেকে নিয়ে আসা এক ব্যক্তি জানান, গত ছয় ফেব্রুয়ারি নাগাল্যান্ড থেকে পুলিশ ফোন করে জানিয়েছেন একটি মৃতদেহ উদ্ধার হয়েছে পশু শিকারীদের দ্বারা। পরের দিন তারা প্রণবের মৃতদেহ বলে নিশ্চিত করেছে। তারপর আগরতলা থেকে তার পরিবারের লোকজনেরা ছুটে যায়। দেখা যায় জঙ্গলের মধ্যে পড়েছিল তার মৃতদেহ। মৃতদেহটি দেখে তাদের ধারণা ব্লগ করতে সেই গভীর জঙ্গলে প্রবেশ করেছিল। অতিরিক্ত শীত এবং কোন খাবার না পেয়ে রাস্তা ভুলে জঙ্গল থেকে বের হয়ে আসতে পারেনি। যার কারণে তার মৃত্যু হয়েছে।

এবং মৃতদেহটি দেখে তাদের আরো ধারণা হয়, অনেকদিন আগে মৃত্যু হয়েছে প্রণবের। প্রণবের সাথে উদ্ধার হয়েছে তার দুটি মোবাইল ফোন সহ তার অন্যান্য সরঞ্জাম। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কিভাবে প্রণবের মৃত্যু হয়েছে তার যেন সুষ্ঠ তদন্ত হয়। তার অকালে মৃত্যুতে শোকাহত গোটা এলাকাবাসী। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য