Sunday, February 8, 2026
বাড়িরাজ্যলোক ভবন অভিযান করবে কংগ্রেস

লোক ভবন অভিযান করবে কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ ফেব্রুয়ারি :মন রেগা বাঁচাও কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ কংগ্রেস। এই কর্মসূচিকে সামনে রেখে রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় বৈঠক। আয়োজিত বৈঠকে এদিন উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস সহ অন্যান্যরা। বৈঠক থেকে আগামী ১৬ ফেব্রুয়ারি লোকভবন অভিযান করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান, সর্বভারতীয় কংগ্রেস কমিটি ৪৫ দিন ব্যাপি মন রেগা বাঁচাও কর্মসূচি শুরু করেছে। রাজ্যেও প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি শুরু করা হয়েছে। কর্মসূচীর অঙ্গ হিসাবে প্রতিটি জেলার জেলা শাসকের নিকট ইতিমধ্যে ডেপুটেশন প্রদান করা হয়েছে। রাজ্য স্তরের কর্মসূচি নিয়ে এইদিনের বৈঠক করা হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ১৬ ফেব্রুয়ারি লোকভবন অভিযান করা হবে। কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে এই অভিযানে নামবে কংগ্রেস। সরকারের উদ্দেশ্যে দাবি উত্থাপন করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য