স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ ফেব্রুয়ারি :রবিবার সকালে রেল স্টেশন থেকে গাঁজা উদ্ধার করতে সক্ষম হলো বিএসএফ এবং জিআরপি। তাদের যৌথ অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার হয়। জানা যায়, এদিন সকালে গাঁজা পাচার কান্ডে দুই অভিযুক্ত দুটি ব্যাগ নিয়ে অটো থেকে নেমে রেল স্টেশনের দিকে যাওয়ার সময় সন্দেহ হয় নিরাপত্তা কর্মীদের।
পুলিশকে দেখে দুই অভিযুক্ত গাঁজা ভর্তি দুইটি ব্যাগ ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পুলিশও তাদের পিছু ধাওয়া করে। কিন্তু তাদের আটক করতে ব্যর্থ হয়। দায়িত্বে থাকা অনিল চন্দ্র দেবনাথ জানিয়েছেন উদ্ধার হওয়া ব্যাগ দুইটি খুলে দেখা গেছে ২০ কেজি গাঁজা রয়েছে। পুলিশ এগুলো সিজ করে একটি মামলা নিয়ে তদন্ত করছে।

